সর্বশেষ
13 Mar 2026, Fri

গণমানুষের অধিকার আদায়,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে কাজ করছে বিএনপি:এটিএম আব্দুল বারী ড্যানী

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি গণমানুষের দল,তাই গণমানুষের অধিকার,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে কাজ করছে বিএনপি—এ মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।

শুক্রবার (১১ জুলাই)বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “এই দেশের মানুষ আজ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপি’র চলমান আন্দোলনের মূল লক্ষ্য। বিএনপি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরছে।”

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা আরও বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।আর এই ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা কাজ করছি।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ আহমেদ আনসারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, উপজেলা ওলামা দলের সভাপতি মাহবুবুর রহমান কাজল ও সম্পাদক হাফেজ মো. ফয়জুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান চন্দন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব তানভীর হাসান মুন্না প্রমুখ।

কর্মসূচি শেষে বিএনপি নেতারা দলের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সকল প্রতিকূলতা অতিক্রম করে জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *