সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল



মাজহারুল ইসলাম উজ্জ্বল,‎
কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশ নেতাকর্মীরা।

‎রবিবার(১০ আগস্ট) দুপুরের দিকে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের একাংশের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সদ্য ঘোষিত কেন্দুয়া ছাত্রদলের নবগঠিত কমিটিতে যোগ্য ও ত্যাগী ছাত্রনেতাদের বাদ দিয়ে বিতর্কিত জামায়েত পরিবারের অযোগ্য ব্যক্তিদের পদ দেয়া হয়েছে।এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আমরা কঠিন আন্দোলনে যাব।’

এ সময় কমিটি বিলুপ্তির দাবীতে বক্তব্য রাখেন, বর্তমান কমিটির সহ-সভাপতি হৃদয় আলম,পদবঞ্চিত ছাত্রনেতা মনির মিয়া,খাদেমুল ইসলাম,রাকিব হাসান জিয়া, মোবারক হোসেন তালুকদার প্রমুখ।

এছাড়াও সহ সভাপতি পারভেজ মিয়া,‎আবদুল্লাহ নাইম,রিয়াদুল হক সানমুন, রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রশিদ, নাদিম হাসান চৌধুরী,মো.রানা মিয়া সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী একাত্মতা পোষণ করেন।

‎মিছিল শেষে আলোচনার পরিশেষে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়।

এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের পূর্বে অনেক যাচাই বাছাই করে ত্যাগীদের নিয়ে কমিটি গঠন হয়েছে তারপরও যদি কোন ব্যক্তির বিরুদ্ধে সু-নির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা অবশ্যই নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *