সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ার আব্দুর রহমান খান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ার মো: আব্দুর রহমান খান (পিপিএম) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব:) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভূতাপেক্ষভাবে বর্তমান সরকার কর্তৃক এ পদে পদোন্নতি পান বলে নিশ্চিত করেন তিনি।

মো: আব্দুর রহমান খান (পিপিএম) ১৯৮৬ সালে অষ্টম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন । ২০০০ সালে এসপি পদে পদোন্নতি পান তিনি.টানা বিশ (২০) বৎসর পুলিশ সুপার হিসেবে চাকরি করেন।বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন তিনি।

তাঁর জন্মস্থান নেত্রকোণার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের ভূঁইয়ার বাজার সংলগ্ন আঙ্গারুয়া গ্রামে। বাবা মৃত তোফাজ্জল হোসেন খান, মাতা মৃত সৈয়দা আয়েশা খানম।

মো:.- আব্দুর রহমান খান (পিপিএম) এঁর সাথে মুঠোফোন ও ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে পদোন্নতি দেয়া হয়নি আমাকে। গত ১৫ সেপ্টেম্বর ভূতাপেক্ষভাবে বর্তমান সরকার এ পদোন্নতি দিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো:সেকুল ইসলাম খান বলেন, মো: আব্দুর রহমান খান (পিপিএম) কেন্দুয়া তথা বাংলাদেশ পুলিশ বিভাগের গর্ব। কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।

উল্লেখ্য,সাধারণত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যাঁরা পূর্বের পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন, তাঁদের জন্য এই ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।সরকারি কর্মকর্তা, যারা দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট পদে আটকে ছিলেন বা তাদের প্রাপ্য পদোন্নতি হয়নি, তাঁরা এই ধরনের পদোন্নতির জন্য আবেদন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *