
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমীতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সেতু আক্তার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন।
প্রতিষ্ঠানের শিক্ষিকা জুঁই সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক হাদিউল ইসলাম,উপ-পরিচালক আনোয়ার হোসেন ও শাহীন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, পরীক্ষার ফলাফল শুধু নম্বরের প্রতিফলন নয়, এটি শিক্ষার্থীদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মূল্যায়ন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
