সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের উত্তর রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উত্তর রাজনগর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুমাইরা একাদশ বনাম আমিন একাদশ।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি শাখার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও কবি সংগঠক সার্জেন্ট(অব.) কাজী আলম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমতাজুল হক তাহের, রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মো.রতন মিয়া,নেত্রকোণা জেলা ছাত্রদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু বক্কর জানিক, ছাত্রদল বোয়াইলবাড়ী ফাজিল ডিগ্রি মাদরাসার সভাপতি মো. কাওসার আহম্মেদ (হৃদয়) প্রমূখ।

ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কলসহাটি গ্রামের অন্তর ও রোয়াইলবাড়ী গ্রামের সোহাগ গাজী।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন, সোহেল আহম্মেদ বাবু, মো. আমিনুল ইসলাম, মো. শাহজাহান মিয়া ও মো. সুমন আহম্মেদ।

স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে অনুষ্ঠিতব্য ফাইনালকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন,খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে এবং ন্যায্য ও সুন্দর প্রতিযোগিতা উপহার দিয়েছে খেলোয়াড়রা।

ফাইনাল ম্যাচে হুমাইরা একাদশ টসে জিতে আমিন একাদশকে ব্যাটিং এ আমন্ত্রন জানালে নির্দিষ্ট ওভারে ৩ উইকেটে ৬৩ রান সংগ্রহ করে। পরে হুমাইরা একাদশ ৬ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে। ফলে আমিন একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *