
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া পৌর সদরে আরামবাগ এলাকার বিদ্যাবাড়ি প্রাইভেট প্রোগ্রামের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় স্কুল চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যাবাড়ি প্রাইভেট প্রোগ্রামের পরিচালক মো. জামান হোসাইন সিদ্দিকী’র সভাপতিত্বে ও মল্লিক আলী রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সাইফুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম সাইফুল, সাকিব মল্লিক ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয় নিয়ে বক্তারা বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী এই ত্রয়ীর মধ্যে সমন্বয় প্রয়োজন। অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখে।”
সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক, আশরাফুল হক, নাহিদ হাসান, কল্পনা আক্তার, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
