সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় জুয়া আইনে জব্দ ষাড় নিলামে বিক্রি

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জুয়া আইনে ষাঁড়ের লড়াই থেকে জব্দ ও অর্থদণ্ড আরোপকৃত ষাঁড়টি প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে পাঁচ সদস্য বিশিষ্ট নিলাম কমিটি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া থানা কম্পাউন্ডে এ প্রকাশ্য নিলাম বিক্রি সম্পন্ন করেন তারা।

নিলামে অংশগ্রহণ করেন,মোট ছয় জন বিডার। সর্বোচ্চ ডাকে ষাঁড়টি ২৫% ট্যাক্সসহ মোট ৯১ হাজার ৫ শত ৭৮টাকায় ক্রয় করে নেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি।দ্বিতীয় সর্বোচ্চ বিডার ছিলেন, কেন্দুয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা,উপজেলা উপসহকারী ইঞ্জিনিয়ার মো. আল শাফি, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

এর আগে গত ১৮ ডিসেম্বর উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ১১ ধারায় ষাঁড়টি জব্দ ও একই সাথে অর্থদণ্ড আরোপ করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *