সর্বশেষ
13 Mar 2026, Fri

কেন্দুয়ায় কিশোরীর আত্মহত্যা

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামে ফারজানা (১৬) নামে এক কিশোরী পড়াশোনার চাপে আত্মহত্যা করেছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যার পথ বেছে নেয় সে।

সরেজমিনে গিয়ে কথা হয়, ফারজানার মায়ের উপস্থিতিতে তার আপন চাচী রুনা আক্তারসহ পরিবারের অন্যান্য লোকজনের সাথে। তারা জানান, পড়াশোনার চাপ দেয়ায় রাগে – অভিমানে ফারজানা এই আত্মহত্যার মতো ভুল পথ বেছে নেয়। রুনা আক্তার আরো জানান,আমরা ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় ‘দম’ ছিলো মনে হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে,নিহত ফারজানা আত্মহত্যার আগে তার খাতায় অভিমানের কয়েকটি লাইন লিখে গেছে,যদিও কোথাও তার নাম উল্লেখ নেই!সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। তার বাবা আমিনুল ইসলাম ওরফে আলীমোল্লা একজন মালয়েশিয়া প্রবাসী।

এ বিষয়ে কেন্দুয়ার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান,ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *