
মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত ইকরা ইসলামিক একাডেমীর ২০ জন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সবক প্রদান এবং পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা জাকারিয়া।
সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম ভূইয়া, পাথাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীনুর রহমান ভূইয়া, কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামিরুল হক, উপজেলা পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ হাসান ও সাবেক স্বাস্থ্য পরিদর্শক শাহীন মিয়া প্রমুখ।শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআনের সবক প্রদান করেন উপজেলা পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ হাসান।
