
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে এবং খননকৃত অংশ ভরাটের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বীর মাইজহাটি গ্রামবাসির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালন ও পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবঃ) আর্মি ওয়ারেন্ট অফিসার)।
বক্তারা,অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান।সেই সাথে গত ২০ আগস্ট জোরমূলে ফসলি জমির যতটুকু খনন করা হয়েছিলো তা ভরাটের জোর দাবিও তুলেন। তারা আরো বলেন, গড়াডোবা ইউনিয়নের দুই এক গ্রামের লোকজন এর সাথে জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন, মো. মুসলেম উদ্দিন, মো. নজরুল ইসলাম, হলুদ মিয়া, হাশিম উদ্দিন, মো. ইলিয়াস রহমান সহ এলাকাবাসী।
