সর্বশেষ
13 Mar 2026, Fri

আটপাড়ার ৫ নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার আটপাড়ায় ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্য বিবাহ, ইভটিজিং,
নকল পণ্য, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন,বৈষম্যমূলক আচরণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (৯ জুলাই) সকালে তেলিগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান,থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফুজ্জামান, ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *